কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

Bijoy Bd24

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ৪, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা :

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাহকের হাজারো কোটি টাকার অর্থ আত্মসাৎ ও প্রতারণার দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামী আইসিএল গ্রুপ এর এমডি এএইচএম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে কুমিল্লা শহর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অন্তত ২৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও শফিকুর রহমানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত দুই শতাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

‎তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ বলেন, 'আটক শফিকুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

‎পুলিশ সুত্রে আরও জানা যায়, শফিকুর রহমানের নামে বিভিন্ন থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলায় যথাক্রমে এক বছর ছয় মাস ও এক বছর সাজা রয়েছে। তেইশ মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনা থাকার পর  শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 

আইসিএল গ্রুপের এমডি শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের বাসিন্দা। তিনি কর্মজীবনে ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীতে ব্যাংকের চাকরি ছেড়ে আইসিএল কোঅপারেটিভ প্রতিষ্ঠান গড়ে তোলেন। একাধারে তিনি দেশের বিভিন্ন স্থানে এক অপারেটিভের শাখা প্রতিষ্ঠা করেন। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নিবন্ধকের দপ্তর থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অন্তত ১৮০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতিবেদনে অর্থ আত্মসাৎ এর মূল পরিকল্পনাকার হিসেবে প্রতিষ্ঠানের এমডি শফিকুর রহমানকে উল্লেখ করা হয়। 

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর অভিযোগে একাধিক মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মোখায় ‘গ্যাসশূন্য’ চট্টগ্রাম, হোটেল-রেস্তোরাঁয়ও হাহাকার

#

গাজীপুর সিটি নির্বাচন : মঙ্গলবার থেকে প্রচারে নামবেন প্রার্থীরা

#

প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

#

ঘরে বসেই মিলবে চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল লাইসেন্স

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

চৌদ্দগ্রামে হামলার শিকার অব: সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে আরসিএল পুরস্কার বিতরণ : সুন্দর বাংলাদেশ গড়তে খেলার বিকল্প নেই

#

কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

#

চৌদ্দগ্রামে সেরা কলেজ স্বীকৃতি পেল আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহ

#

চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

বিশেষ সম্মাননা পেলেন চৌদ্দগ্রামের পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজ

#

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

Link copied