৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

Bijoy Bd24

৬ দিন আগে শনিবার, জুন ১৩, ২০২৬


#
--

পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশের কয়েকটি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল পৌনে ৮টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদিতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কর্মসূচি।

সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, ‘খাল খননের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষির উন্নয়ন ও পরিবেশগত উন্নয়ন হচ্ছে। দীর্ঘদিন পর আমরা নতুনভাবে এ উদ্যোগ হাতে নিয়েছি। ভবিষ্যতেও আরো খাল খনন কার্যক্রম শুরু হবে।

খাল খননে প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, ‘যেসব স্থানে বড় অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। পরে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন এবং নদীতে কলকারখানার বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, এবং উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চালালেই ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

#

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

#

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

#

গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

#

বান্দরবানের ১২ ভোট কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

#

রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট এনআইডি হস্তান্তর

#

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

#

সারাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সমন্বয়ক সারজিস আলম

#

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Link copied